বুধবার ৪ নভেম্বর ২০২৬

মেয়র আনিসুল হককে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার

arrestঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হককে হত্যার হুমকিদাতা মো. নাহিদ হ্যাপিকে (৪১) গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার বিকেলে রাজধানীর এফডিসি গেইট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১২১ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়।

র‌্যাব সূত্র জানায়, গ্রেপ্তারকৃত নাহিদ গত ১৪ জুলাই ঢাকা উত্তরের মেয়র আনিসুল হককে ব্যক্তিগত মোবাইল ফোন নম্বর থেকে ইমাম মোহাকি নাম পরিচয় দিয়ে ভয়ভীতি দেখায় এবং হত্যার হুমকি দেয়। এ ব্যাপারে গুলশান থানায় একটি সাধারন ডায়েরি (জিডি) করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায়, নাহিদ দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ব্যক্তির সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করে তাদের মোবাইলে হুমকি এবং চাঁদা আদায় করে আসছিল। সে চাঁদার টাকা বিকাশের মাধ্যমে আদায় করে বলে অভিযোগ রয়েছে। সে মূলত একজন মাদকাসক্ত।

আরও পড়ুন