বুধবার ৪ নভেম্বর ২০২৬

বাকলিয়ায় ফেন্সিডিলসহ ১ জন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে ৫৬ বোতল ফেন্সিডিলসহ এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তার আবদুর রহমান (৪২) একাধিক মাদক মামলার পলাতক আসামি।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বাকলিয়ায় বাসা থেকে রহমানকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে বাকলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন