বুধবার ৪ নভেম্বর ২০২৬

গুলিবিদ্ধ শিশু-মা’র চিকিৎসায় সহায়তা করবেন প্রধানমন্ত্রী

nasim_যুবলীগের সংঘর্ষের সময় মাগুরায় মাতৃগর্ভে গুলিবিদ্ধ শিশু ও তার মা নাজমা বেগমের চিকিৎসার জন্য সব ধরনের সহায়তা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গুলিবিদ্ধ নবজাতক ও তার মা নাজমা বেগমকে দেখতে গিয়ে মঙ্গলবার ৪ জুলাই দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এ ঘোষণা দেন।

হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের নাসিম বলেন, ‘প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের আন্তরিক চিকিৎসা সেবার জন্য তাদের ধন্যবাদ জানাই।’

তিনি বলেন, ‘এখানের ডাক্তারদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ভয়াবহ অবস্থায় গুলিবিদ্ধ নবজাতক শিশুটি এখন অনেকখানি নিরাপদ। তাদের অক্লান্ত পরিশ্রমের কারণেই শিশুটি সুস্থ হয়ে উঠছে। আমার আশা, শিশুটি খুব দ্রুত সুস্থ হয়ে তার মায়ের কোলে ফিরে যেতে পারবে।’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘এ ঘটনায় অনেককে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।’

এ সময় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. দ্বীন মো. নুরুল হক ও ঢামেক হাসপাতালের পরিচালক ব্রি. জে. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

এর আগে সকালে গুলিবিদ্ধ শিশু তার মাকে দেখতে ঢামেক হাসপাতালে যান মহিলা ‍ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

প্রসঙ্গত, ২৩ জুলাই মাগুরায় যুবলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন অন্তঃসত্ত্বা নাজমা বেগম। মাগুরা সদর হাসপাতালে জরুরি অস্ত্রোপচারের পর তিনি একটি কন্যা সন্তান জন্ম দেন। জন্মের ১১ দিন পর সোমবার মা-মেয়ের প্রথম দেখা হয়।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন