বুধবার ৪ নভেম্বর ২০২৬

ডেটিংয়ে যাওয়া কলেজ ছাত্রীকে গণধর্ষণ: আটক ৩

rape990ঢাকার উত্তরায় কর্মজীবি এক কিশোরী গণধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার যাত্রাবাড়ীতে একই ধরণের ঘটনার শিকার হয়েছেন এক কলেজছাত্রী। বন্ধুর সঙ্গে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় এক আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হন তিনি। এ ঘটনায় পুলিশ তিন ধর্ষককে গ্রেপ্তার করেছে।

ধর্ষণের শিকার কলেজছাত্রীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার ৪ আগস্ট বিকালে কুতুবখালীর এক বাসা থেকে তাদের আটক করা হয়। পরে ওই তরুণী থানায় এসে তিনজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন।

আটককৃতদের নাম- ফয়সাল, শাহাদাত ও বাবু। তারা সকলেই কুতুবখালী এলাকার বাসিন্দা।

যাত্রাবাড়ী থানার এসআই এমরানুল ইসলাম জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকা থেকে কলেজ পড়ুয়া এক তরুণী তার এক ছেলে বন্ধুকে সঙ্গে করে কুতুবখালীতে এক পরিচিতের বাসায় আসেন। ওই সময় এলাকার বখাটে তিন যুবক ওই বাসায় ঢুকে তার ছেলে বন্ধুকে আটকে তরুণীকে ধর্ষণ করে।

তরুণীর চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়। পুলিশ খবর পেয়ে ওই বাসা থেকে মেয়েটিকে উদ্ধার করে তিন যুবককে ধরে আনে। মেডিকেল পরীক্ষার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এসআই এমরানুল।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন