বুধবার ৪ নভেম্বর ২০২৬

ভারতে ট্রেন লাইনচ্যুত,নিহত ৩২

madhya_pradesh_trains_derail__303230ভারতের মধ্যপ্রদেশের হারদায় কামায়ানি এক্সপ্রেস ও জনতা এক্সপ্রেস নামে দুটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে।এঘটনায় ৩২ নিহত হয়েছে এবং ৩শ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে মধ্যপ্রদেশের কুদাওয়া রেলস্টেশনের কাছে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

মুম্বাই থেকে বারানসিগামী কামায়ানি এক্সপ্রেসের ১০টি বগি এবং জাবালপুর থেকে মুম্বাইগামী জনতা এক্সপ্রেসের পাঁচটি বগি মাচক নদীতে পড়ে যায়।
সংবাদমাধ্যম জানায়, স্থানীয় বাসিন্দা এবং উদ্ধারকারী দলের তৎপরতায় এখন পর্যন্ত তিনশ’ যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ক’দিনের টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত একটি ব্রিজ ভেঙে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

সরকারের এক মুখপাত্র জানিয়েছেচিকিৎসক ও উদ্ধারকর্মীদের নিয়ে তিনটি বিশেষ ট্রেন ঘটনাস্থলে উদ্দেশে গেছে।

ডেস্ক রিপোর্ট

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন