বুধবার ৪ নভেম্বর ২০২৬

সংলাপের দাবিতে কাদের সিদ্দিকীর ফের অবস্থান

101731_1দুই নেত্রীসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংলাপে বসার দাবিতে আবারো রাজধানীতে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

মঙ্গলবার দুপুর থেকে মতিঝিলে কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কার্যালয়ে  অবস্থান শুরু করেন। আজ বুধবার অবস্থান শেষে আগামী বৃহস্পতিবার টাঙ্গাইল ও পরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারতে যাবেন কাদের সিদ্দীকি।

রাজনৈতিক সমঝোতার মাধ্যমে দেশে শান্তি আনয়নের দাবিতে চলতি বছরের ২৮ জানুয়ারি থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন এই নেতা।
অবস্থান কর্মসূচিতে কাদের সিদ্দিকীর সঙ্গে রয়েছেন, কৃষক শ্রমিক জনতা লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, যুব আন্দোলনের আহ্বায়ক হাবিবুন্নবী সোহেল, ছাত্র আন্দোলনের আহ্বায়ক রিফাতুল ইসলাম দ্বীপ প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন