মানিকগঞ্জ জেলার সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের পাঁচ বাইল গ্রামে কালীমন্দিরের প্রতিমা ও জলঘট ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
মন্দিরটির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তাপস মণ্ডল জানান, মঙ্গলবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মন্দিরের ভেতরে প্রবেশ করে। এর পর তারা কালী প্রতিমার মাথা ভেঙে নিয়ে যায়। দুটি জলঘটও ভেঙে ফেলে দুর্বৃত্তরা। বুধবার সকালে মন্দিরে গিয়ে ভাঙচুর দেখে পুলিশে খবর দেন বলেও জানান তিনি।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আামিনুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


