বুধবার ৪ নভেম্বর ২০২৬

নাট্যতীর্থের ‘কঙ্কাল’ শুক্রবার

kangkal-জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে শুক্রবার সন্ধ্যা ৭টায় মঞ্চায়ন হবে নাট্যতীর্থের একাদশ প্রযোজনা ‘কঙ্কাল’।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে এটির নাট্যরূপ দিয়েছেন নাট্যকার রবিউল আলম। নির্দেশনা দিয়েছেন নাট্যতীর্থের দলপ্রধান তপন হাফিজ।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- তপন হাফিজ, সাদিয়া ইসলাম শান্তা, শামসুর রহমান পেরু, অয়ন, শাওন, নুরজাহান রহমান কলি প্রমুখ।

মঞ্চ ও আলোক পরিকল্পনা ফয়েজ জহির, আবহ সঙ্গীত পরিমল মজুমদার, পোশাক পরিকল্পনা আইরিন পারভীন লোপা, কোরিওগ্রাফি সামিউন জাহান দোলা।

নাটক প্রসঙ্গে নির্দেশক তপন হাফিজ বলেন, ‘আগের নাট্য সাফল্য আর নাট্যগুরু আতাউর রহমান, নাট্যবন্ধু অনন্ত হীরা, নুনা আফরোজদের একের পর এক চমৎকার রবীন্দ্রনাট্য নির্মাণ আমাকে এই নাটক নির্মাণে সাহস যুগিয়েছে। রবীন্দ্রনাথের কঙ্কাল গল্প যতবার পড়েছি ততবারই মনে হয়েছে আমরা সবাই একদিন কঙ্কাল হব। আর ভূখণ্ডে যতদিন বেঁচে থাকব, মানুষ হয়ে যদি মানুষের দায়িত্ব পালন না করি তবে বেঁচে থেকেও কঙ্কাল। আমার ক্ষুদ্র রবীন্দ্রনাট্য ভাবনার প্রয়োগে নাটকটি নির্মাণ করার চেষ্টা করেছি।’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *