বুধবার ৪ নভেম্বর ২০২৬

অটোরিকশার ওপর নয়া খড়্গ: গ্যাস নিতে দুই ঘণ্টা

CNG-gasমহাসড়কে গ্যাস চালিত অটোরিকশার চলাচলে নিষেধাজ্ঞা নিয়ে চলা উত্তেজনার মধ্যেই গ্যাস নেওয়া নিয়ে নতুন নির্দেশনা এসেছে। মহাসড়ক সংলগ্ন সিএনজি ফিলিং স্টেশনগুলো থেকে দিনের শুরুতে দুই ঘণ্টা গ্যাস নিতে পারবেন অটোরিকশা চালকরা।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, ভোর ৬টা থেকে সকাল ৮টার মধ্যে চালকরা ‘খালি’ অটোরিকশা নিয়ে মহাসড়ক সংলগ্ন সিএনজি ফিলিং স্টেশনগুলো থেকে গ্যাস নিতে পারবেন।

দুর্ঘটনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে দেশের সব জাতীয় মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচলে সরকার নিষেধাজ্ঞা দেওয়ায় চালকদের বিক্ষোভ-প্রতিবাদের মধ্যেই মন্ত্রীর এ ঘোষণা এল।

বৃহস্পতিবার কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেইনে উন্নীতকরণ প্রকল্পের কাজ দেখতে গিয়ে তিনি বলেন, “সিএনজি সংগ্রহে যাওয়ার সময় অটোরিকশায় যাত্রী থাকতে পারবে না। যে এলাকায় সিএনজিচালিত অটোরিকশা চলাচল করে, সেসব এলাকায় ফিলিং স্টেশন না থাকলে মহাসড়ক সংলগ্ন সিএনজি স্টেশন থেকে গ্যাস সংগ্রহে দুই ঘণ্টা সময় পাবে।”

অটোরিকশা, টেম্পোসহ কম গতির তিন চাকার যানবাহনকে মহাসড়কে দুর্ঘটনার জন্য দায়ী করে গত ১ অগাস্ট থেকে সারাদেশের এই নিষেধাজ্ঞা কার্যকর করেছে সরকার। এর পর থেকেই চালক-মালিকরা বিভিন্ন জেলায় সড়ক আটকে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

অটোরিকশা চালকরা বলছেন, অধিকাংশ ফিলিং স্টেশন মহাসড়কে লাগোয়া বলে তাদের মহাসড়কে না গিয়ে উপায় নেই।

নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন