জামায়াতে ইসলামীর গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা সেক্রেটারিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার জয়নগর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে কাশিয়ানী থানার এসআই মো. লুৎফর রহমান জানান।
গ্রেপ্তার রেজাউল করিম (৪২) উপজেলা সেক্রেটারি।
এসআই লুৎফর বলেন, রেজাউলের বিরুদ্ধে কাশিয়ানী থানায় নাশকতার একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার এড়াতে তিনি এত দিন পালিয়ে ছিলেন। লুৎফর নিজ বাড়িতে ফিরেছেন- এ তথ্য পেয়ে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।”
তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান এসআই।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


