মোবাইল অপারেটর গ্রামীণফোন তার ‘স্টার গ্রাহকদের’ দিচ্ছে ‘মিশন: ইম্পসিবল- রোগ নেশন’ মুভির টিকেট বিনামূল্যে পাওয়ার সুযোগ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, স্টার গ্রাহকরা একটি টিকেট কিনলে বিনামূল্যে আরেকটি টিকেট পাবেন। এই বিশেষ অফার শুধু চলচ্চিত্রটির মুক্তির প্রথম সপ্তাহের জন্য প্রযোজ্য হবে।
মার্কিন স্পাই থ্রিলার মিশন ইম্পসিবল সিরিজের ৫ম পর্ব বাংলাদেশের দর্শকদের জন্য ৭ আগস্ট মুক্তি পাচ্ছে স্টার সিনেপ্লেক্স-এ। ঢাকার প্রদর্শনীতে গ্রামীণফোন এই সিনেমাটির স্ট্র্যাটেজিক পার্টনার।
টম ক্রুজ অভিনীত এই সিরিজটি প্রথম প্রেক্ষাগৃহে আসে ১৯৯৬ সালে। তখন থেকেই গোপন ইন্টেলিজেন্স এজেন্সি আইএমএফের দুর্দান্ত গুপ্তচর ইথান হান্ট বিধ্বংসী ভিলেনদের হাত থেকে পৃথিবীকে রক্ষা করে যাচ্ছে সিনেমার পর্দায়।
টম ক্রুজের পাশাপাশি এবারের পর্বে অভিনয় করেছেন অ্যালেক বল্ডউইন, জেরেমি রেনার এবং সাইমন পেগ।
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


