বুধবার ৪ নভেম্বর ২০২৬

হেফাজত নেতা মুফতি ইজাহার গ্রেপ্তার

mufti izaharচট্টগ্রামের লালখান বাজার মাদ্রাসায় বিস্ফোরণ মামলার আসামি হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে লালখান বাজারের জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

খবরটি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার এস এম তানভীর আরাফত।

গত ২০১৩ সালের ৭ অক্টোবর ইজাহারের পরিচালিত লালখানবাজার মাদ্রাসার ছাত্রবাসে বোমা বানানোর সময় বিস্ফোরণে তিনজন নিহত হন। ওই ছাত্রবাসের দায়িত্বে ছিলেন মুফতি ইজাহারের ছেলে মুফতি হারুণ। পরে সেখানে অভিযান চালিয়ে চারটি তাজা গ্রেনেড, ১৮ বোতল পিকরিক এসিডসহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় পুলিশ নগরীর খুলশী থানায় হত্যা, বিস্ফোরক ও এসিড আইনে ইজাহার ও তার ছেলে হারুণকে আসামি করে তিনটি মামলা করা হয়। হারুণও হেফাজতে ইসলামের নেতা। কয়েকটি মামলায় তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

আরও পড়ুন