বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’ স্লোগানে নীলাদ্রি চট্টোপাধ্যায়কে খুন

slogan2-Niladri_খুনিরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর স্লোগান’ উচ্চারণ করতে করতে ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায়কে (নিলয় নীল) রামদা দিয়ে কোপাতে থাকে বলে জানিয়েছেন ব্লগারের স্ত্রী আশা মনি।

তিনি বলেন, ‘হত্যাকাণ্ডে চারজন অংশ নেয়। প্রথমে এক যুবক এসে জানায়, তারা বাসা ভাড়া নেবে, তাই বাসা দেখতে এসেছে। এরপর সেই যুবক রান্নাঘরের সামনে এসে মোবাইলের বাটন টিপতে থাকে।’

তিনি বলেন, ‘আমি ওই যুবককে চলে যেতে বললে সে পিস্তল বের করে আমাকে ভয় দেখায়। এরপর আমি নীলকে ঘটনাটি বললে নীল এগিয়ে আসে। তাকে দেখামাত্রই ওই চারজন রামদা দিয়ে কোপ শুরু করে। এ সময় তারা নারায়ে তাকবির, আল্লাহু আকবর স্লোগান দিচ্ছিল।’

নীলের স্ত্রী জানান, ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যাকাণ্ডের প্রতিবাদে নীল সক্রিয় ছিলেন। বাবু হত্যার বিচার চেয়ে বিভিন্ন সময় মানববন্ধনে অংশ নিয়েছেন। এরপর থেকে নীলকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়া হতো।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন