ঢাকার মিরপুর শাহ আলীবাগ জনতা হাউজিংয়ের একটি বাসায় আসমা-উল-হুসনা মুন (১৯) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। মুন মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার নাজমুল হকের স্ত্রী।
মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সর্দার মিজামুল হক জানান, এক বছর আগে প্রেম করে নাজমুল ও মুনের বিয়ে হয়। বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে দাম্পত্য কলহ হয়। পরে শুক্রবার দুপুরে ওই ঘটনার জের ধরে মুন গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে আত্মহত্যা করে। পরে তার স্বামী মিরপুরের আল-হেলাল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মুনকে মৃত ঘোষণা করে।
খবর পেয়ে পুলিশ সেখান থেকে লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


