ঢাকার যাত্রাবাড়ীতে অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত পৌনে ১০টার দিকে তাদের আটক করা হয়। দুই যুবকের নাম- জমির উদ্দিন (৩০) ও দিলুমুদ্দিন দিলু (৩৫)।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি শংকর কর জানান, রাত রাত পৌনে ১০টার দিকে উপ-পরিদর্শক (এসআই) মোক্তার হোসেন ডিউটিরত অবস্থায় ধলপুর মিষ্টির গলির সামনে দিয়ে যাচ্ছিল। সন্দেহবশত জমির উদ্দিনকে তল্লাশির সময় পুলিশকে লক্ষ্য করে গুলি করে দিলুমুদ্দিন দিলু। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে জমিরের পায়ে লাগে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। পরে সেখান থেকে দু’জনকে পুলিশ আটক করে।
দিলুর কাছ থেকে গুলিভর্তি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। জমির উদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিলু পুলিশ হেফাজতে রয়েছে।
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


