বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঢাবির ছাত্র ছিলেন নীলাদ্রি: গ্রামের বাড়িতে মাতম

Pirojpur-Niladriঢাকায় শুক্রবার খুন হওয়া ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায়ের (নিলয় নীল) গ্রামের বাড়ি পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের চলিশা গ্রামে চলছে শোকের মাতম। মাত্র দুই সপ্তাহ আগে বাড়ি থেকে ঢাকায় আসেন নীল।

মা অপর্ণা চট্টোপাধ্যায় ছেলেকে ঢাকায় ফিরে যেতে বারণ করেছিলেন। বলেছিলেন, বাড়িতে বসে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিতে। শুক্রবার বিকেলে বাড়িতে গিয়ে দেখা গেল মা এ সব কথা বলে বিলাপ করছেন। একমাত্র বোন জয়শ্রী চট্টোপাধ্যায় গোপা একমাত্র ভাইয়ের কথা বলে বারবার মূর্ছা যাচ্ছিলেন। পিঠাপিঠি ভাই-বোন তারা।

নীলাদ্রি চলিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাজীবন শুরু করে তেজদাসকাঠি উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক এবং সরকারি সোহরাওয়ার্দী কলেজ পিরোজপুরে উচ্চ মাধ্যামিক শেষ করেন। এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে।

বাবা তারাপদ চট্টোপাধ্যায় সাধারণ গৃহস্থ হলেও বাড়ির বড়রা কেউ শিক্ষক, কেউ আইনজীবী।

নিলয় নীল নাম ব্যবহার করে ব্লগে নিয়মিত লেখালেখি করতেন। ঢাকায় গণজাগরণ মঞ্চের একজন সংগঠক ছিলেন তিনি।

সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন