বাংলাদেশের ইউনাইটেড এয়ারওয়েজের ওমানগামী বিমান ভারতের ছত্তিশগড় রায়পুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।
দেড়শ’ জনের মতো যাত্রী নিয়ে ঢাকা থেকে ছেড়ে যাওয়ার প্রায় এক ঘণ্টার মধ্যেই শুক্রবার ৭ আগস্ট সন্ধ্যা সাড়ে সাতটায় প্লেনটি অবতরণ করে।
যান্ত্রিক ত্রুটির কারণে প্লেনটি জরুরি ভিত্তিতে অবতরণ করেছে জানিয়ে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম বলেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ওমানের রাজধানী মাসকটে যাওয়ার ওই প্লেনে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে মাঝ পথে রায়পুরে জরুরি অবতরণ করতে হয়।
নাগপুর থেকে প্রকৌশলীদের একটি দল এসে পর্যবেক্ষণ শেষে ত্রুটির বিষয়টি নিশ্চিত করেছে। তবে প্লেনটি ফের কখন ছেড়ে যাবে এ বিষয়ে কিছু জানা যায়নি।
নিজস্ব প্রতিবেদক, কলকাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


