বুধবার ৪ নভেম্বর ২০২৬

‌’ব্লগার হত্যার পেছনে রাজনীতি অশান্ত করার ষড়যন্ত্র’

Madaripur-ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘দেশের রাজনীতিকে অশান্ত করার জন্য একের পর এক ব্লগারদের হত্যা করা হচ্ছে।’

মাদারীপুরে নৌমন্ত্রীর কার্যালয়ে শনিবার সকালে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নৌমন্ত্রী বলেন, ‘ধর্মের নামে যারা ব্লগার হত্য করেন, এটা তাদের কোনো আদর্শ হতে পারে না। যারা মানুষ খুন করেন তারা কী দিয়ে প্রমাণ করবেন এই হত্যাকাণ্ড জায়েজ। এ ধরনের ব্লগার হত্যা সত্যিই দুঃখজনক।’

তিনি বলেন, ‘যারা ধর্মের নামে এ ধরনের হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছেন তারা ধর্মের অনুসারী নন, বরং তারা ধর্মের বিপথগামী।’

বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের মাদারীপুর জেলা শাখার সভাপতি সাইদুর বাশার টফির সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আসাদ্দুজামান দুর্জয়, সাবেক পৌর মেয়র নুরুল আল বাবু চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান হাওলাদার প্রমুখ।

আরও পড়ুন