বুধবার ৪ নভেম্বর ২০২৬

সব দলের অংশগ্রহণে নির্বাচন দিন: নোমান

image_40064_77789দেশের সব দলের অংশগ্রহণে নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি পুর্নব্যক্ত করে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে সর্বদলীয় গোলটেবিল আলোচনা করা যেতে পারে।

জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। দেশের বিভিন্ন স্থানে নারী ধর্ষণ ও শিশু নির্যাতনের প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা ও সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ঢাকা মহানগর মহিলা দলের নেতৃবৃন্দসহ মহিলা দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বিএনপির আরেক ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান সমাজে নৃসংশতা ভয়াবহভাবে বেড়ে যাওয়ায় কথা উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্ব দেশের মা-বোনদের ঐক্যবদ্ধ হয়ে এই নৃসংশতার বিরুদ্ধে রুখে দাড়ানোর আহ্বান জানান।

আরও পড়ুন