মাঈনুল ইসলাম নাসিম:
“চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর”- বাংলা সাহিত্য সংস্কৃতির বিকাশে যাঁর অফুরন্ত অবদান সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৪তম প্রয়াণ দিবস ছিল ২২ শ্রাবণ (৬ আগস্ট)। ঠিক এদিনই ‘সমুদ্রের বধু’ সিডনীতে ছোট্ট পরিসরে হলেও ব্যতিক্রমধর্মী এক অনুষ্ঠানের আয়োজন করে বাংলা একাডেমি অস্ট্রেলিয়া। ইউরোপ থেকে আগত অতিথি কাজী এনায়েত উল্লাহর সম্মানে ‘চিত্ত যেথা ভয়শূন্য’ শিরোনামে মিট দ্য কমিউনিটি প্রোগ্রামে উপস্থিত হন সিডনীতে বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত বাংলাদেশীরা।
সিডনীর বাংলা টাউন খ্যাত লাকেম্বা’র সুপরিচিত বাংলাদেশী রেস্তোঁরা ‘খুশবু’-তে আয়োজিত বিশেষ এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ম্যাকুয়ারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডঃ শহিদুল ইসলাম।
বাংলা একাডেমি অস্ট্রেলিয়া’র পরিচালক আনোয়ার আকাশ জেপি (জাস্টিস অব দ্য পিস)-এর পরিচালনায় এতে প্রাণবন্ত আলোচনায় অংশ নেন তথ্য-প্রযুক্তিবিদ ওবায়দুল্লাহ খান, লাকেম্বা-বেলমোর চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মাইকেল হয়েট এবং সেক্রেটারি টিটু শাহে জামান, সমাজসেবক শাহীদ আহমেদ পারভেজ, বাংলা একাডেমী অস্ট্রেলিয়ার দুই শিক্ষক ইঞ্জিনিয়ার শফিউদ্দিন এবং ইশরাত আরা, চলচ্চিত্র নির্মাতা সালেহীন স্বপন, সিডনীর চার বিশিষ্ট ব্যবসায়ী প্রত্যয় খান, আনোয়ার হোসেন, নাহিদ বকর ও আবদুর।


