ফেনী জেলার সোনাগাজীতে হাসপাতালে নবজাতককে রেখে কৌশলে পালিয়ে গেছে এক অজ্ঞাতপরিচয় কুমারী মা (২০)। জেলার সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনিবার সকালে এ ঘটনা ঘটে।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নূরুল আমিন জানান, শনিবার সকালে একটি ছেলেকে সঙ্গে নিয়ে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরিভিত্তিতে গাইনি ওয়ার্ডে ভর্তি হয় একটি মেয়ে। সকাল ১০টার দিকে সে একটি কন্যাসন্তান প্রসব করে।
কর্তব্যরত ডাক্তার নবজাতকের পরিচর্যা করা শেষে ডিউটি রুমে এলে দুপুর ১২টার দিকে নবজাতকের মা সিঁড়ির নিচে ওই নবজাতককে রেখে ওই ছেলেটির সঙ্গে পালিয়ে যায়। পরে হাসপাতালের ঝাড়ুদার শিশুটির কান্নার শব্দ পেয়ে শিশুটিকে উদ্ধার করে।
তিনি জানান, রোগীর অবস্থা আশঙ্কাজনক থাকায় তাৎক্ষণিক তার নাম-ঠিকানা লিপিবদ্ধ করা সম্ভব হয়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত নবজাতকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


