বুধবার ৪ নভেম্বর ২০২৬

চলন্ত বাস থেকে লাফিয়ে ইভটিজারদের হাত থেকে রক্ষা

eve-teaserচলন্ত বাস থেকে লাফিয়ে ইভটিজারদের হাত থেকে বেঁচেছেন তিন তিন ছাত্রী। জামশেদপুরের সাকচি এলাকায় শনিবার সকালের ওই ঘটনায় আহত হন এক ছাত্রী। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

পুলিশ জানিয়েছে, একই স্কুলে পড়েন ওই তিন ছাত্রী। ওই দিন স্কুল শেষে বাড়ি ফেরার জন্য বাসে ওঠেন তাঁরা। বাসে ওঠার পর থেকেই দু’জন যুবক তাঁদের নানা ভাবে বিরক্ত করতে থাকে।

অভিযোগ, চালক ও কন্ডাক্টরকে বাস থামানোর অনুরোধ করলেও তারা বিষয়টিতে কর্ণপাত করেনি। কারণ তারা ওই যুবকদের পরিচিত ছিল। পরিস্থিতি বেগতিক দেখে ভয় পেয়ে চলন্ত বাস থেকে লাফিয়ে নামেন ওই তিন ছাত্রী।

ডেপুটি পুলিশ সুপার অনিমেষ নাইথানি জানিয়েছে, বাসের চালক-সহ ওই দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে বাসটিকেও।

নিজস্ব প্রতিবেদক, কলকাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন