বুধবার ৪ নভেম্বর ২০২৬

কাজলের কাছে রহস্যজনক ফোন: সব ছেড়ে ছুটলেন বাড়ি

kajol-meet-the-pressছোট বোন তানিশার অভিনীত নাটক ‘দ্য জুরি’র প্রেস কনফারেন্স চলছিল, হঠাৎ করেই উঠে গেলেন কাজল। শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ের একটি হোটেলে ওই অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।

আসলে এসেছিল একটা ফোন। আর তাতেই বদলে গেল তাঁর মুড। মাঝপথেই ক্ষমা চেয়ে চলে যান তিনি। কার্যত উঠে যেতে বাধ্য হন। কী এমন ছিল সেই ফোনে? কে ফোন করেছিলেন কাজলকে? জানা যায়নি কিছুই।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ‘দ্য জুরি’র সাংবাদিক সম্মেলনে কাজলের কাছে বার বার একটি ফোন আসছিল। তিনি প্রথমে কয়েক বার কেটে দিলেও পরে তা ধরেন। কথা বলতে বলতেই কাজলের মেজাজ পাল্টে যায়। খুব উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। তার পর সকলের কাছে ক্ষমা চেয়ে বেরিয়ে যান অভিনেত্রী। বাইরে গিয়ে যত দ্রুত সম্ভব গাড়ির চালককে বাড়িতে যাওয়ার নির্দেশ দেন। এমনকি দুশ্চিন্তায় চালককে সরিয়ে নিজেই গাড়ি চালাতে শুরু করেন। কোনও মতে তাঁকে পিছনে বসিয়ে চালক গাড়িটি নিয়ে বেরিয়ে যান। কেন কাজন এমন আচরণ করলেন তা জানা যায়নি। ফোনে কী খবর শুনে এত ভেঙে পড়েছিলেন নায়িকা? জানা যায়নি তাও।

তনুজা, জুহি চাওলা, লারা দত্তর মত বলিউড তারকা এবং জাহির খান, অজিত আগারকারের মতো ক্রিকেটারও উপস্থিত ছিলেন ওই সাংবাদিক সম্মেলনে।

যাওয়ার আগে অবশ্য ‘দ্য জুরি’তে তানিশার ভূমিকা নিয়ে কাজল বলেন, ‘‘নাটকটা দেখার জন্য আমি খুব এক্সাইটে়ড। আমি নিশ্চিত ও খুব ভাল করবে’’।

নয়াদিল্লি প্রতিনিধি
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন