নীলফামারীর জলঢাকায় প্রকাশ্যে অটোরিকশা থেকে নামিয়ে এক স্কুল শিক্ষককে গুলি করেছে দুর্বৃত্তরা।
রবিবার উপজেলার গোলমুন্ডার মমিনুরের ডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জলঢাকা থানার ওসি দিলওয়ার হাসান ইনাম।
গুলিবিদ্ধ মাধব চন্দ্র রায়কে (৫২) আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি উপজেলার গোলমুন্ডা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অটোরিকশা চালত এমদাদুল হককে (৪০) আটক করা হয়েছে বলে জানান ওসি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন, রোববার সকালে উপজেলা শহরের নিজ বাড়ি থেকে কর্মস্থলে যাচ্ছিলেন মাধব চন্দ্র।
“পথে মমিনুরের ডাঙ্গা এলাকায় অটোরিকায় যাত্রী বেশে থাকা চার দুর্বৃত্ত তাকে অটোরিকশা থেকে নামিয়ে পেট ও মাথায় পিস্তল ঠিকিয়ে দুই রাউন্ড গুলি করে।”
পরে তাদের সহযোগীদের আনা দুটি মোটরসাইকেলে উঠে তারা পালিয়ে যায় বলে জানান ওসি।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


