বুধবার ৪ নভেম্বর ২০২৬

নিউইয়র্কে নিজের সন্তানকে হত্যা করলেন বাংলাদেশি মা

NY-Aptচার তলা থেকে ফেলে দিয়ে নিজের শিশুকে হত্যার অভিযোগে বাংলাদেশি মায়ের বিরুদ্ধে গত শনিবার কুইন্সে মামলা করা হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে নিউ ইর্য়ক টাইমস।

পুলিশ বলেছে, ২১ বছর বয়সী রাশিদা চৌধুরীর নামে অভিযোগ আনা হয়েছে যে তিনি নিজের বাচ্চাকে জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছেন।

পুলিশের কাছে রিজওয়ান আহমেদ নামে পরিচিত নবজাতককে এক প্রতিবেশি গত শুক্রবার সকাল চারটার দিকে আঙ্গিনার মধ্যে শব্দ শুনে রিচমন্ড হিলে তার পরিবারের অ্যাপার্টমেন্টের পাশের পুকুরে রক্তাক্ত অবস্থায় খুঁজে পান।

পুলিশ বলেছে, রিজওয়ানের বাবা-মা বাংলাদেশি এবং তারা তাদের আত্মীয়র সাথে একই অ্যাপার্টমেন্টে থাকে।

গত শুক্রবার রাতে শিশুটিকে পরীক্ষাকারী চিকিৎসক মারা যাওয়ার ঘটনাটিকে হত্যা বলে উল্লেখ করেছেন। ময়নাতদন্তে দেখা গিয়েছে ১৮ জুলাই জন্মগ্রহণ করা শিশু রিজওয়ানের শরীরে অন্যান্য আঘাতের সাথে মাথায় এবং ঘাড়ে আঘাতের মাধ্যমে মস্তিষকের হাড়ে ফাটল তৈরি হয়ে মৃত্যুবরণ করেছে।

পুলিশ জানিয়েছে, রাশিদাকে গত শুক্রবার তার অদ্ভুত আচরণের জন্য জামাইকার হাসপাতালের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয় মানসিক পরীক্ষার জন্য এবং পরে তাকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য। হত্যার কারণ স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ।

নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন