বুধবার ৪ নভেম্বর ২০২৬

পাকিস্তানে শিশু পর্ন ভিডিও চক্র ফাঁস

201508100849222296_Pakistan-sex-video-racket-280-children-allegedly-abused_SECVPFপাকিস্তানের সীমান্তবর্তী একটি গ্রামে ২৮০ জন শিশুকে যৌন হেনস্থার অভিযোগে বিচার বিভাগীয় কমিশন গঠনের নির্দেশ দিয়েছে  সে দেশের সরকার। গতমাসে এই বিতর্ক তৈরি হওয়ার পর পুলিশ ১৫ জন অভিযুক্তের বিরুদ্ধে যৌন হেনস্থা ও তোলাবাজিতে যুক্ত থাকার অভিযোগে অভিযোগ দায়ের করে। এমনকী, শিশুদের যৌন হেনস্থা করার সময় তা ভিডিও করে রাখা হতো বলেও অভিযোগ। ঘটনাটি লাহোর সংলগ্ন কাসুর গ্রামের গন্দা সিং এলাকায় ঘটেছে।

পাকিস্তানের পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী শাহাবাজ় শরিফ গোটা ঘটনার তদন্ত করার জন্য একটি বিচার বিভাগীয় কমিশন গঠনের নির্দেশ দেন। এমনকী, এই বিষয়টি দেখভাল করার জন্য লাহোর হাইকোর্টের মুখ্য বিচারককে চিঠিও লিখেছেন শরিফ। কাসুর পুলিশের পদস্থ কর্তা জানিয়েছেন, তাঁরা গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছেন। কিন্তু, এখনও পর্যন্ত মাত্র ৭টি অভিযোগ জমা পড়েছে। এরমধ্যে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে ৫ জনের জামিন হয়ে গেছে। এমনকী, মসজিদ থেকেও ঘোষণা করার ব্যবস্থা হয়েছে যাতে নির্যাতিতরা নির্ভয়ে এসে জড়িতদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারে।

তবে এই ঘটনায় ইতিমধ্যেই শোরগোল তুলতে শুরু করেছে বিরোধী দলগুলি। তেহরিক-ই-ইনসাফ প্রধান ইমরান খান বলেন, “আমরা শিশুদের সুরক্ষা দিতে পারছি না। কিন্তু, পুলিশ অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে। যা সামাজিক ক্ষতি করছে। পুলিশের উচিত খুব তাড়াতাড়ি অভিযুক্তদের গ্রেপ্তার করা। এমনকী, নির্যাতিতদের অভিভাবকরা সন্দেহভাজনদের বাড়ি জ্বালানোর হুমকি দেওয়ার পরই পুলিশ নড়েচড়ে বসে। কিন্তু, এর আগেই ব্যবস্থা নেওয়া উচিত ছিল পুলিশের।”

ডেস্ক রিপোর্ট

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন