রাজধানীতে তেলবাহী লরির ধাক্কায় অটোরিকশা আরোহী দুই শিশু নিহত হয়েছে। ঘটনা ঘটেছে খিলগাঁও থানার নাগদার পাড় এলাকায় সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে। শিশু দুটির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খিলগাঁও থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান, তেলবাহী লরির ধাক্কায় অটোরিকশা রাস্তার পাশের পানিতে পড়ে যায়। তখন ১০ বছর বয়সী এক মেয়ে শিশু ও তিন দিন বয়সী এক শিশু মারা যায়। স্থানীয়রা অটোরিকশা থেকে আরও তিনজনকে উদ্ধার করে পাশের হাসপাতালে নিয়ে যায়। আহতের মধ্যে নিহত শিশুদের মাও থাকতে পারেন বলে জানান ওসি।


