ফ্রান্সে অবস্হানরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদ ২০১৫-১৭ সালের জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
গত রবিবার প্যারিসের গার্দনর্দে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদ এর আহবায়ক কমিঠির আয়োজনে শ্রীমৎ প্রগ্গাবংশ মহাতের সভাপতিত্বে মোঃ মুজিবুর রহমান জসীমের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন আহবায়ক কমিটির সচিব রুহুল আজম, আহবায়ক কমিটির সিনিয়র সদস্য শাহনেয়াজ রশীদ রানা,সিনিয়র সদস্য রিপন বড়ুয়া, যুগ্ম আহবায়ক বাবর চোধুরী, সিনিয়র সদস্যা আয়েশা মুনিরা, সিনিয়র সদস্য করিম রিয়াজ ওমর, চিত্ত লাল দাশ সহ অনেকে।
পরে সংগঠনের প্রধান উপদেষ্ঠা শ্রীমৎ প্রগ্গাবংশ মহাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর প্রাক্তন ছাত্রনেতা রহুল আজম মোঃ মোদাচ্ছের কে সভাপতি ও নুরুল আফছার চোধুরী বাবর কে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য কার্যকরী পরিষদ ঘোষনা করেন।
এসময় নবগঠিত কার্যকরী পরিষদ এর সহ সাধারণ সম্পাদক মোঃ আওরংগজেব,সাংগঠনিক সম্পাদক আসিফুর রহমান সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর প্রাক্তন ছাত্র ছাত্রীরা উপস্হিত ছিলেন। এবং সংগঠনের পাঁজন উপদেষ্ঠা যথাক্রমে শ্রীমৎপ্রগ্গাবংশ মহাত,ডঃ উত্তম বড়ুয়া, মিসেস চন্দা বড়ুয়া (সহযোগী আধ্যাপক), আমি ভয়াজ চেয়ারম্যান এস এইচ হায়দার, এম এ কাশেম,আশরাফুল ইসলাম মুজাদ্দেদ।
এসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর ইতিহাস ঐতিহ্য তুলে ধরে বক্তারা বলেন প্রবাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মান নষ্ঠ করতে দেয়া যাবেনা।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের গৌরব উল্লেখ করে তারা বলেন এ বিশ্ববিদ্যালয়ের নাম কারো ব্যাক্তিস্বার্থে ব্যাবহার করতে দেয়া হবে না।
ইউরোপ ব্যুরো
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


