বুধবার ৪ নভেম্বর ২০২৬

বড় জয় ম্যান সিটির

Fb9zDjCnZya4ইংলিশ প্রিমিয়ার লিগে মধ্যমাঠের খেলোয়াড় ইয়াইয়া তোরের জোড়া গোলে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনকে ৩-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে ম্যানচেস্টার সিটি। ৩৮ বছর বয়সী তোরের দুর্দান্ত নৈপুণ্যের প্রদর্শনীর দিনে অপর গোলটি করেন ভিনসেন্ট কোম্পানি। প্রতিপক্ষের মাঠে ম্যানুয়েল পেলেগ্রিনির শিষ্যরা ম্যাচের শুরুর ৯ মিনিটেই তোরের গোলে এগিয়ে যায়। ডি বক্সের বাইরে থেকে তোরের দুর্দান্ত এক শট প্রতিপক্ষের জালে প্রবেশ করলে এগিয়ে যায় ম্যান সিটি। ম্যাচের ২৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান তোরে।

২-০ ব্যবধানে এগিয়ে থাকা ম্যানচেস্টার সিটি দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে ভিনসেন্ট কোম্পানির লক্ষ্যভেদী অসাধারণ এক হেডে জয়ের ব্যবধান আরও বড় করে। সিলভা’র করা কর্ণার কিক থেকে গোলটি করেন ভিনসেন্ট। বাকি সময়ে আর কোনো গোল না হলে ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানস্টোর সিটি।

স্পোর্টস ডেস্ক

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন