বুধবার ৪ নভেম্বর ২০২৬

রাজধানীতে সৈনিক লীগ নেতাকে কুপিয়ে ও বাসচালককে পিটিয়ে হত্যা

busরাজধানীতে সোমবার রাতে সৈনিক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। অপরদিকে সায়দাবাদ বাস টর্মিনালে যাত্রীদের পিটুনিতে মারা গেছে এক বাসচালক। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার শামীম হোসেন জানান, কাফরুল থানা সৈনিক লীগের সাধারণ সম্পাদক রুবেল হোসেনকে (৩৫) কোপায় দুর্বৃত্তরা। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। জনৈতিক দ্বন্দ্ব নাকি পূর্ব শত্রুতার জের ধরে রুবেলকে কুপিয়ে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
রুবেলের বাড়ি কাফরুল থানার ১৭০/এ পূর্ব কাজীপাড়া ব্যাংক কলোনী।

রুবেল হোসেনের ভাই রুমান আহম্মদ জানান, রাত ১০টার দিকে তাদের বাড়ির সামনে ৬/৭ জন দুর্বৃত্ত তার ভাইকে কুপিয়ে জখম করে। এ সময় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার ভাইয়ের মৃত্যু হয়। তিনি বলেন, রাজনৈতিক দ্বন্দ্বের জের ধরে তার ভাইকে কুপিয়ে হত্যা করা হয়।
এদিকে বাস বিলম্বে আসায় রাজধানীর সায়েদাবাদ জনপদ মোড়ে শিবু চন্দ্র দে (৪৫) নামে এক বাসচালককে পিটিয়ে হত্যা করেছে যাত্রীরা। সোমবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহত শিবু চন্দ্র দে সিলেট জাফলং গ্রামের মৃত হরিপদ চন্দ্র দের ছেলে।

নিহত বাসচালকের সহযোগী (বাস হেলপার) শামীম হোসেন জানান, রাত ১০টার তাদের বাস সায়েদাবাদ জনপদ মোড়ে আসার কথা। সেখান থেকে সিলেটে যাবেন তারা। কিন্তু ফকিরাপুল থেকে ছেড়ে এসে সায়েদাবাদ জনপদ মোড়ে পৌঁছতে ১১টা বাজে তাদের। এ সময় সেখানে অপেক্ষামান যাত্রীরা ক্ষিপ্ত হয়ে চালককে মারধর করে আহত করে। তখন তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক জানান, ওই বাসচালককে ঢামেক হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন