ভারতীয় বংশোদ্ভূত সুন্দর পিচাই গুগলের নতুন সিইও। গুগলের গুগল সার্চ, গুগল প্লাস, গুগল ম্যাপস, কমার্স, বিজ্ঞাপন ও অবকাঠামোগত বিভাগের দায়িত্ব পালন করবেন এই সুন্দর পিচাই। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গুগল। তবে গুগলের বর্তমান ইউটিউব, গুগল নেস্ট, স্ট্রিট ভিউ সেবাগুলোসহ গুগলের ভবিষ্যতের আরো বেশ কয়েকটি প্রকল্পের দায়িত্বে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ল্যারি পেজও থাকছেন।
২০০৪ সালে গুগলে যোগদান করা সুন্দর পিচাই দীর্ঘদিন ধরে গুগলের অ্যান্ড্রয়েড প্লাটফর্মের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। গুগলের নতুন দায়িত্বগুলোর পাশাপাশি আগের দায়িত্বগুলোও যেমন- অ্যান্ড্রয়েড, ক্রোম ও অ্যাপ বিভাগও পরিচালনা করবেন পিচাই।
ল্যারি পেজ বলেন, চলতি বছরে গুগলের গুরুত্বপূর্ণ পদের দুজন কর্মকর্তা অন্য প্রতিষ্ঠানে যোগদান করায় গুগলের বেশ কয়েকটি বিভাগ অনেকটা নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। বিভাগগুলোর যোগ্য নেতৃত্বের জন্যই একাধিক প্রযুক্তি প্রতিষ্ঠানে শীর্ষ দায়িত্ব পালনের অভিজ্ঞাসম্পন্ন সুন্দর পিচাইকেই যোগ্য মনে করছেন গুগল। সূত্র : টাইমস অফ ইন্ডিয়া।
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


