বুধবার ৪ নভেম্বর ২০২৬

ট্রফিক আইন ভেঙ্গে জরিমানা গুনলেন সানিয়া মির্জা

imagesট্রাফিক আইন ভাঙার অভিযোগে জরিমানা দিতে হল ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার। সোমবার রাতে এই অভিযোগে হায়দরাবাদ পুলিশ সানিয়ার ওপর ২০০ টাকা জরিমানা আরোপ করে।

পুলিশ সূত্রে খবর, ট্রাফিক পুলিশের নির্ধারিত বিধি মেনে গাড়িটির নম্বর প্লেট লাগানো ছিল না। শহরের অভিজাত জুবিলি হিলস্ এলাকায় গাড়ি পরীক্ষা করার সময় ট্রাফিক পুলিশের নজরে আসে বিষয়টি। সেই কারণেই জরিমানার চালান দেওয়া হয়েছে।

উল্লেখ্য, উইম্বলডন ডাবলস্ চ্যাম্পিয়ন খেতাব জয়ী সানিয়া তেলেঙ্গানা রাজ্যের ব্র্যান্ড অ্যামবাসাডর।

ডেস্ক রিপোর্ট

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন