বুধবার ৪ নভেম্বর ২০২৬

সিরাজের ফাঁসি, আকরামের আমৃত্যু কারাদণ্ড

akramমুক্তিযুদ্ধের সময় বাগেরহাটে হত্যা, গণহত্যা ও লুণ্ঠণের দায়ে শেখ সিরাজুল হক ওরফে সিরাজুল মাস্টারের ফাঁসি ও খান আকরাম হোসেনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এই রায় ঘোষণা করেন।  ২০১০ সালের ২৫ মার্চ ট্রাইব্যুনাল গঠনের পর যুদ্ধাপরাধের বিচারের ক্ষেত্রে এটি একুশতম রায়।

সিরাজ মাস্টারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় বাগেরহাটে হত্যা, গণহত্যা ও লুণ্ঠনসহ সাতটি অভিযোগের মধ্যে ৬টি এবং খান আকরামের বিরুদ্ধে ১টি অভিযোগ প্রমাণিত হয়। এর আগে, উভয় পক্ষের শুনানি শেষে গত ২৩ জুন মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছিল ট্রাইব্যুনাল।

এই দুই আসামির সঙ্গে আব্দুল লতিফ তালুকদার নামে আরেকজনের বিচার চলে, কিন্তু বার্ধক্যজনিত কারণে মৃত্যুর ফলে গত পাঁচ আগস্ট তার নাম মামলা থেকে বাদ দেয়া হয়। গত বছর ৫ নভেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই তিন আসামির বিরুদ্ধে বিচার কাজ শুরু করে ট্রাইব্যুনাল। গত বছর ৫ নভেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই তিন আসামির বিরুদ্ধে বিচার কাজ শুরু করে ট্রাইব্যুনাল।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন