বুধবার ৪ নভেম্বর ২০২৬

দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫

road accident-1_47529দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো সাতজন। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া থেকে বরিশালগামী পণ্যবাহী একটি পিকআপ মাদারীপুরে রাজৈরের সাধুরব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক নিহত ও হেলপার গুরুতর আহত হন। স্থানীয়রা আহত হেলপারকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তারও মৃত্যু হয়।

এদিকে, সকালে নাটোরের বড়াইগ্রাম উপজেলার আড়াইমারী এলাকায় একটি বিকল ট্রাক মেরামতের সময় পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাক মেরামতের কাজে নিয়োজিত ২ জনের মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

নিজস্ব প্রতিবেদক

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন