বুধবার ৪ নভেম্বর ২০২৬

১০ হাজার ইয়াবাসহ অল্পবয়সী ছাত্র গ্রেফতার

Dhaka-Yabaঢাকার কলাবাগানে একটি বাসা থেকে ১০ হাজার ইয়াবাসহ এক তরুণকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটক ওয়ালী হাসান দীপ্তর বয়স ১৯ বছর।

মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার এস এম জাহাঙ্গীর আলম সরকার বলেন, “সোমবার বিকালে কলাবাগানের ওয়েস্টিন স্ট্রিটের ‘মাসুম অর্কিড’ নামের ওই ভবনের একটি ফ্ল্যাট থেকে দীপ্তকে আটক করা হয়।”

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বললেও বিস্তারিত তথ্য দিতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।

নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন