বুধবার ৪ নভেম্বর ২০২৬

সন্তান হত্যার দায়ে বাবাকে মৃত্যুদণ্ড

Netrakona-Pic-1নিজের শিশু সন্তানকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে নেত্রকোণার একটি আদালত। মঙ্গলবার অতিরিক্ত দায়রা জজ মো. আব্দুল হামিদ এ রায় দেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল আলম প্রদীপ।

ওই সময় দণ্ডিত মো. আবু হানিফ (৪২) আদালতে উপস্থিত ছিলেন।

আবু হানিফ নেত্রকোণার দুর্গাপুর উপজেলার মিনকীকান্দা গ্রামের বাসিন্দা।

মামলার নথি থেকে জানা যায়, আবু হানিফের সঙ্গে তার স্ত্রী আয়শা খাতুনের দাম্পত্য কলহ চলছিল। এক পর্যায়ে চার সন্তানকে রেখে আয়শা খাতুন স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি চলে যান।

২০০৮ সালের ১৫ জুলাই সকালে সাকিব (৪) মা মা বলে কাঁদছিল। ওই সময় আবু হানিফ দা দিয়ে কুপিয়ে সাকিবকে হত্যা করে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল আলম প্রদীপ জানান, ওইদিনই সাকিবের মা আয়শা খাতুন স্বামীকে আসামি করে দুর্গাপুর থানায় মামলা করেন।

একই বছরের ১১ সেপ্টেম্বর আবু হানিফের বিরুদ্ধে পুলিশ অভিযোগপত্র দেয় বলে জানান তিনি।

সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন