বুধবার ৪ নভেম্বর ২০২৬

ছবি এঁকে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন শিল্পীরা

Sheik_Mujib_808160350জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে ছবি এঁকে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন দেশের বরেণ্য শিল্পীসমাজ।

আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি জানানো হয়।

বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর প্রাঙ্গনে ‘রংতুলিতে শোকগাথা’ শীর্ষক আয়োজনে ছবি এঁকে দেশের বরেণ্য শিল্পীসমাজ বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাবেন।

শোকের মাস উপলক্ষে আওয়ামী লীগ গৃহীত ৪০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই ছবি আঁকার কর্মসুচি গ্রহণ করা হয়েছে। গত ১ আগস্ট টুঙ্গিপাড়াস্থ বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে ৪০ দিনব্যাপী এই কর্মসূচির অনুষ্ঠানিক উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *