বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘সৌদি আরবে আর কুলাচ্ছে না, তাই লন্ডন যাচ্ছেন খালেদা’

sgবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চক্রান্ত করতেই লন্ডন যাচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। বলেছেন, খালেদা জিয়ার সৌদি আরবে আর কুলাচ্ছে না। অবশেষে চক্রান্ত করতে লন্ডন যাচ্ছেন তিনি।

মঙ্গলবার রাজধানীর ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় সুরঞ্জিত একথা বলেন। বঙ্গবন্ধু একাডেমি এই স্মরণসভার আয়োজন করে।

তিনি বলেন, ‘বাংলাদেশ মানবেন আর বঙ্গবন্ধুকে মানবেন না’- এটায় হয় না। যারা এখনও বিভ্রান্ত- তারা নতুনভাবে চিন্তা ভাবনা করুন। সঠিক রাজনৈতিক পথে যদি আসতে চান, তাহলে মুক্তিযুদ্ধের পথে আসেন।

আরও পড়ুন