বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

আসিফুন হকের বাসায় প্রধানমন্ত্রী, পরিবারকে সান্তনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার তার প্রতিবেশী মরহুমা জমিলা আসিফুন হক সুমনের বাসায় যান এবং তার পরিবারের সদস্যদের সান্তনা দেন। সুমন শ্যামলীতে অবস্থিত জমিলা-আইনুল আনন্দ স্কুলের শিক্ষক এবং ধানমন্ডিতে বঙ্গবন্ধু পরিবারের প্রতিবেশী ছিলেন।

সোমবার মাত্র ৪০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি নিজ বাসভবনে মারা যান। সুমনের বাসভবন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৩২ নম্বর ধানমন্ডির পাশেই অবস্থিত।

সুমনের পরিবারের সদস্যরা তাদের মনে রাখার এবং বাসভবনে যাওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন এবং বিশেষ সহকারি মাহবুবুল হক শাকিল।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, শেখ হাসিনা প্রায় ১ ঘণ্টা সুমনের বাসভবনে অবস্থান করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের সান্তনা দেন। তিনি মরহুমার বিদেহী আত্মার শান্তিও কামনা করেন।

আরও পড়ুন