বুধবার ৪ নভেম্বর ২০২৬

বুধবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

Bus_dhormogat_sm_132950396রাজধানীর সায়দাবাদে বাস চালককে পিটিয়ে হত্যার প্রতিবাদে বুধবার থেকে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট ডেকেছে সিলেট বাস মালিক সমিতি। ধর্মঘট চলাকালে সিলেট থেকে দেশের বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ থাকবে।

মঙ্গলবার খবরটি নিশ্চিত করেছেন সিলেট আন্তঃজেলা বাস মালিক সমিতির সভাপতি সেলিম আহমেদ ফলিক। জানান, সায়েদাবাদ টার্মিনালে গাড়ি ছাড়তে দেরি হওয়ায় যাত্রীদের মারধরে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের চালক বাবুল দেবনাথের মৃত্যু হয়। এ ঘটনার প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবিতে বুধবার থেকে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন