যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলেছে,অভিযোগ করার পরও পুলিশ বাংলাদেশের ব্লগারদের নিরাপত্তা দিতে পারেনি। মঙ্গলবার সংস্থাটি তাদের নিজস্ব সাইটে এমন বিবৃতি দিয়ে সংস্থাটির এশিয়া পরিচালক ব্রাড এডামস বলেন ব্লগারদের রক্ষায় পুলিশ ব্যর্থ হয়েছে ।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সরকারের উচিত সংবিধান সমুন্নত, জনগণের জীবনের নিরাপত্তা ও একইভাবে তাদের ধর্মীয় স্বাধীনতা রক্ষা করা। জরুরি ভিত্তিতে এসব হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও সরকারের প্রতি আহ্বান জানায় সংস্থাটি।
ডেস্ক রিপোর্ট
নিউজওয়ার্র্ডবিডি ডটকম


