বুধবার ৪ নভেম্বর ২০২৬

গাজীপুরে প্রিজনভ্যান-বাস সংঘর্ষ, যুদ্ধাপরাধের আসামিসহ আহত ৬

BUS1439354070-300x188গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় আসামিবাহী পুলিশের প্রিজনভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মানবতাবিরোধী অপরাধ মামলার দুই আসামি ও ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার সকালে ভাওয়াল জাতীয় উদ্যানের ২নং গেটের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহরা হলেন- মানবতারোধী অপরাধের মামলার আসামি আমজাদ হোসেন (৯৫) ও মো:  রিয়াজ (৭০), পুলিশের প্রিজনভ্যানের চালক মো. মেহেদি, কনস্টেবল মো. ওয়াসিম, হাবিলদার নূরু উদ্দিন ও নায়েক মুস্তাফিজ। খবর পেয়ে হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে পাঠায়। তবে নায়েক মুস্তাফিজকে আশঙ্কাজনক অবস্থায় পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

নাওজোড় মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কাওছার আহাম্মেদ জানান, ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে মানবতারোধী অপরাধ মামলার আসামি আমজাদ হোসেন ও রিয়াজকে পুলিশের প্রিজনভ্যানে করে ঢাকায় আদালতে নিয়ে যাচ্ছিল। যাওয়ার পথে প্রিজনভ্যানটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকার ঘটনাস্থলে পৌছালে বিপরীত দিক থেকে আসা নেত্রকোনাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

পুলিশ জানায়, দুর্ঘটনায় বাসের কেউ হতাহত হয়নি। টঙ্গী হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক মো. মাসুদ রানা জানান, আহতদের মধ্যে গুরুতর আবস্থায় পুলিশের নায়েক মোস্তাফিজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন