বুধবার ৪ নভেম্বর ২০২৬

মদন মোহনে ছাত্রলীগকর্মী খুনের প্রধান অভিযুক্ত আটক

arrest (2)সিলেট মদনমোহন কলেজের ছাত্রলীগকর্মী আবদুল আলী (১৯) হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত পূর্ণজিৎ দাসকে আটক করা হয়েছে। বুধবার বিকেলে দক্ষিণ সুরমা থেকে পালিয়ে যাওয়ার সময় পুলিশের স্পেশাল টিম তাকে আটক করে।

এর আগে, রুহুল কান্তি দে বাসু (২৪) নামে আরেক ছাত্রলীগকর্মীকে আটক করে পুলিশ।

আটকের সত্যতা নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ।

স্বজনদের বরাত দিয়ে কোতোয়ালি থানার ওসি সুহেল আহমদ জানান, মঙ্গলবার কলেজ ক্যাম্পাসে আড্ডা দেওয়ার সময় ছাত্রলীগের কয়েকজন কর্মীর সঙ্গে আলীমের বাগবিতণ্ডা হয়। এর জেরে বুধবার বেলা ১২টার দিকে কলেজের একাডেমিক ভবনের দ্বিতীয় তলায় তাকে ছুরিকাঘাত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় আলীমকে ওসমানী মেডিকেলে নেওয়া হলে দুপুরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন