দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভার বক্তারা। শপথ করেছেন তারা সকল ষড়যন্ত্র থেকে বঙ্গবন্ধু কন্যাকে রক্ষা করবেন।
বক্তরা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকল ষড়যন্ত্র থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে রক্ষা করতে হবে।
তারা বলেন, বিএনপি-জামায়াত পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায়। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের ভিতরে ও বাইরে তারা গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। এ ষড়যন্ত্র মোকাবেলায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরও রাজপথে থাকার জন্য বক্তরা আহ্বান জানান।
বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না-এ কথা উল্লেখ করে আলোচকরা বলেন, আজও পাকিস্তানীদের দ্বারা বাংলার মানুষদের নিস্পেষিত হতে হতো। এ দেশকে পাকিস্তানের অঙ্গরাষ্ট্র বানাতেই সেদিন কিছু কুলাঙ্গার জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল।
তারা বলেন, জেনারেল জিয়া বঙ্গবন্ধু হত্যার সব নীলনক্সার কথাই জানতেন। ওই নীলনক্সা বাস্তবায়নেই তিনি পরবর্তীতে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিদেশে পূনর্বাসন, গোলাম আজমকে নাগরিকত্ব ও বাজাকারদের মন্ত্রী বানিয়েছেন। একই পথ ধরে জেনারেল এরশাদ ও বেগম জিয়াও রাজাকারদের মন্ত্রীত্বসহ সকল সুযোগ সুবিধা দিয়েছেন।
তারা আরো বলেন, বেগম জিয়া রাজাকারদের রক্ষায় এখনও মানবতাবিরোধী অপরাধের বিচার বানচাল করতে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। এ ষড়যন্ত্রকে নস্যাৎ ও যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করতেই সকলকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
বুধবার জাতীয় প্রেসক্লাবে আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ সভাটির আয়োজন করে। এতে প্রধান আলোচক ছিলেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ।
আয়োজক সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা মো. মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওছার, মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাবেক আইজিপি মুক্তিযোদ্ধা আব্দুর রহিম খান, মুক্তিযোদ্ধা মাহফুজুল হক নূরুজ্জামান ও আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ, কেন্দ্রীয় কমিটির সভাপতি আসাদুজ্জামান দূর্জয় প্রমুখ।
সভাপতিত্ব করেন ।


