বুধবার ৪ নভেম্বর ২০২৬

রাকিব হত্যা: দায় স্বীকার করে মিন্টুর জবানবন্দি

6888-rakibপায়ুপথে পাইপ দিয়ে বাতাস ঢুকিয়ে শিশু রাকিব হত্যার দ্বিতীয় প্রধান আসামি মোটরসাইকেল গ্যারেজ মালিক শরীফের কথিত চাচা ও তার সহযোগী মিন্টু খানও হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। বুধবার বিকাল সোয়া চারটায় খুলনা মহানগর হাকিম মো. ফারুক ইকবালের আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়।

রিমান্ডের তৃতীয় দিন বুধবার ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে মিন্টু বলেন, ‘রাগ ও ক্ষোভের বশবর্তী হয়ে রাকিবকে হত্যা করা হয়েছে।’

মামলার তদন্তকারী কর্মকর্তা খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাক আহমেদ বলেন, রিমান্ডের তৃতীয় দিনের জিজ্ঞাসাবাদে মিন্টু খান হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হয়। এরপর দুপুর দুইটার দিকে তাকে মহানগর হাকিম মো. ফারুক ইকবালের আদালতে হাজির করা হয়। দীর্ঘ সোয়া ২ ঘন্টা পর বিকাল সোয়া চারটার দিকে তার জবানবন্দি গ্রহণ সম্পন্ন হয়।

জবানবন্দিতে মিন্টু জানায়, রাকিব শরীফের গ্যারেজের কাজ ছেড়ে চলে যাওয়ায় তার ওপর রাগ ছিল। সেই রাগ এবং ক্ষোভের বশবর্তী হয়েই তাকে হত্যা করা হয়।

আরও পড়ুন