বুধবার ৪ নভেম্বর ২০২৬

অনলাইন সংবাদমাধ্যম নীতিমালায় মতামতের সময় বাড়লো

imagesঅনলাইন সংবাদপত্র, বিভিন্ন পত্রিকা ও টেলিভিশন-রেডিও’র অনলাইন ভার্সনসহ যেকোনো ধরনের অনলাইন নিউজ পোর্টাল পরিচালনার জন্য তৈরি হতে যাওয়া ‘জাতীয় অনলাইন নীতিমালা ২০১৫’-এর খসড়ার ওপর সর্বসাধারণের মতামতের জন্য দেওয়া সময় ১৯ দিন বাড়ানো হয়েছে। তথ্য সচিব মরতুজা আহমদ এ কথা জানান।

এর ওপর মতামত দেওয়ার মেয়াদ ছিল ১২ আগস্ট পর্যন্ত। এর আগে প্রস্তুত হওয়া খসড়া অনলাইন নীতিমালা ২১ জুলাই তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়।

তথ্য সচিব মরতুজা আহমদ জানান, অনলাইন নীতিমালা নিয়ে অংশীজনদের মতামত দেওয়ার জন্য অনেকে আবেদন করেছেন। তার পরিপ্রেক্ষিতেই মেয়াদ বাড়ানো হয়েছে।

দেশে নামে-বেনামে অগণিত অনলাইন নিউজ পোর্টাল গড়ে উঠায় নতুন এই গণমাধ্যমটি নিয়ে বেশ আলোচনা-সমালোচনা রয়েছে অনেকের মধ্যে।

নীতিমালার দ্বারা অনলাইন গণমাধ্যমকে সুষ্ঠু ধারার সংবাদ মাধ্যম হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য উদ্যোগ নেয় সরকার। কিন্তু প্রথম পর্যায়ে একটি নীতিমালা প্রায় চূড়ান্ত হলেও তা বাতিল করা হয়।

পরবর্তী সময়ে প্রধান তথ্য কর্মকর্তাকে আহ্বায়ক করে নীতিমালা প্রণয়নে একটি জাতীয় কমিটি করা হয়। ওই কমিটি প্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তাফা জব্বারকে প্রধান করে খসড়া নীতিমাল প্রণয়নে একটি উপ-কমিটি করে দেয়।

সম্প্রতি উপ-কমিটির প্রস্তুত করা খসড়াটি জাতীয় কমিটি পর্যালোচনা করে তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সর্বসাধারণের মতামতের জন্য দেয়।

০ অনলাইন নীতিমালা (খসড়া) পড়তে ক্লিক করুন:

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন