বুধবার ৪ নভেম্বর ২০২৬

অ্যাসাঞ্জকে নিয়ে সুইডেনের সঙ্গে কথা বলতে রাজি ইকুয়েডর

Julian_assange_উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ বিষয়ে সুইডেনের সঙ্গে আলোচনায় বসতে রাজী হয়েছে ইকুয়েডর। জুলিয়ান অ্যাসাঞ্জ লন্ডন ইকুয়েডরের দূতাবাসে রাজনৈতিক আশ্রয় নিয়ে গত তিন বছর ধরে সেখানেই বসবাস করছেন। বুধবার ১২ আগস্ট বিবিসির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

যৌন অপরাধের মামলায় বিচারের মুখোমুখি করার জন্য সুইডেন জুলিয়ান অ্যাসাঞ্জ তাদের দেশে নিয়ে যেতে চাইছে। জুলিয়ান অ্যাসাঞ্জ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

সুইডেন তাঁকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে পারে বলে আশংকা প্রকাশ করেছেন জুলিয়ান অ্যাসাঞ্জ। উইকিলিসক ওয়েবসাইটে যুক্তরাষ্ট্রের বহু অতিগোপনীয় সামরিক ও সরকারি নথি ফাঁস করে দেয়ার পর যুক্তরাষ্ট্রের রোষের মুখে পড়েন তিনি।

সুইডেনের বিচার দফতরের একজন কর্মকর্তা জানিয়েছেন, ইকুয়েডরের সঙ্গে যদি একটা সমঝোতায় পৌঁছানো যায় তাহলে জুলিয়ান অসাঞ্জকে নিয়ে দুদেশের মধ্যে অচলাবস্থার একটা সুরাহা হবে।

জুলিয়ান অসাঞ্জের বিরুদ্ধে যে চারটি যৌন অপরাধের অভিযোগ আনা হয়েছে তার তিনটির মেয়াদ আগামী কয়েকদিনের মধ্যেই সুইডেনের আইন অনুযায়ী তামাদি হয়ে যাবে।

নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন