বুধবার ৪ নভেম্বর ২০২৬

বাংলাদেশ সফর কঠিন হবে: স্টিভ স্মিথ

32440-ssঅ্যাশেজ হারানোর ধাক্কা সামলে উঠতে পারছে না অস্ট্রেলিয়া। নিষেধ করা হয়েছে বিদেশ সফরে স্ত্রী ও বান্ধবীদের সাথে রাখার ব্যাপারে। এতে ক্ষেপেছেন অজি ক্রিকেটাররা। কিন্তু, তারপরও থামছে না নিন্দুকের সমালোচনা। যার প্রভাব পড়েছে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের ১৫ সদস্যের দল ঘোষণাতে। ঘোষণা করা এই দলে নেই বিশ্বকাপ জয়ী সাত ক্রিকেটার। আর অ্যাশেজ শেষ না হতেই, সামনের বাংলাদেশ সফরকে কঠিন বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথ। মর্যাদার অ্যাশেজ হারার কয়েক দিন পার হলেও, এখনও অস্ট্রেলিয়া ক্রিকেট দলের দিকে তেড়েফুঁড়ে আসছে নিন্দুকের সমালোচনার তীর। হারের লজ্জার অপর এক রকম কাটা ঘায়ে নুনের ছিটার মতো ক্রিকেট অস্ট্রেলিয়া সিদ্ধান্ত।

দেশটির ক্রিকেট বোর্ড জানিয়েছে। এরপর সফরে স্ত্রী ও বান্ধবীদের নিতে পারবে না অজি ক্রিকেটাররা। এতে দারুণ খেপেছেন দলের অনেকে। ডেভিড ওয়ার্নার ও জনসনরাতো প্রতিবাদ জানিয়েছেন। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের মতো সময়টা ঠিক উপভোগ করতে পারছেন ব্রড হাডিনও। পারিবারিক কারণে কার্ডিফে অ্যাশেজের প্রথম টেস্টে দল থেকে নাম প্রত্যাহার করে নেবার পর শেষ টেস্টে ওভালে খেলার কথা ছিলো। কিন্তু, পরিবারের প্রয়োজনে খেলা হচ্ছে না। তবে, সাদা পোশাকের পর রঙিন পোশাকেও, জায়গা হলো না পারফরম্যান্সের কারণে। গেলো ২৬ ইনিংসে ফিফটিশূন্য হাডিন বাদ পড়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে।

এদিকে সম্প্রতি অজিদের বাজে পারফরম্যান্সের প্রভাব দল গঠনেও দারুণভাবে দেখা গেলো ক্রিকেট অস্ট্রেলিয়ার দল নির্বাচনে। যেন সুনামির আঘাত হেনেছে আসন্ন ওয়ানডে সিরিজে দল নির্বাচনে। নইলে কি বিশ্ব সেরা এই দল থেকে বাদ পড়েন বিশ্বকাপ খেলা ৭ ক্রিকেটার। ধাক্কাটা বেশ আছড়ে পড়েছে দল নির্বাচনে। দল পুনর্গঠনে সুযোগ পেয়েছেন একবারে তিন নতুন মুখ সহ জাতীয় দলের বাইরে থাকা আরও চার ক্রিকেটাররা।

ভারতে ‘এ’ দলের হয়ে ত্রিদেশীয় সিরিজে ভাল পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ওয়ানডেতে প্রথম বারের মতো সুযোগ পেয়েছেন স্পিনার অ্যাস্টন আগার, জো বুন্স ও মার্কাস স্টোনিসের। সেই সাথে মাইকেল ক্লার্ক রঙ্গিন পোশাকের ক্রিকেট বিদায় জানানোয় প্রথম বারের মতো ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে নেতৃত্বে দিবেন স্টিফ স্মিথ। দলের অন্য ক্রিকেটাররা হলেন। জর্জ বেইলি, নাথান নিল, পেট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, জেমস প্যাটিনসন, মিচেল স্ট্যার্ক, শেন ওয়াটসন ও ডেভিড ওর্য়ানার।

৩ সেপ্টেম্বর ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলার আগে, ২৭ আগস্ট আয়ারল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে খেলবে অজিরা। আর এই দলে কয়েকটি পরিবর্তন নিয়ে মাস দুয়েক পর বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। মাশরাফিদের বিপক্ষে অজি অধিনায়ক স্মিথ মন্তব্য করেছেন। বাংলাদেশ সিরিজটা দারুণ কঠিন হবে তাদের জন্য। যুক্তিতে স্মিথের ব্যাখ্যা বাংলাদেশের কন্ডিশন অজানা। হয়তো বা, অস্ট্রেলিয়া যখন মাঘ মাসের তীব্র শীতে কাঁপছে। ঠিক তখন বাংলাদেশের ক্রিকেটে বসন্ত চলছে। তাই হয়তো, অধিনায়ক স্মিথ টাইগারদের সম্পর্কে আগামী সর্তক বার্তা দিয়ে রাখলেন তার সতীর্থদের।

স্পোর্টস  ডেস্ক

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন