বুধবার ৪ নভেম্বর ২০২৬

গিনি বিসাউয়ে সংসদ ভেঙে দিলেন রাষ্ট্রপতি

Guinea-bissau-parliament-Newsworldbdআটলান্টিক মহাসাগরের তীরে পশ্চিম আফ্রিকার দেশ গিনি-বিসাউয়ের প্রেসিডেন্ট হোসে মারিও ভাজ দেশটির সংসদ ভেঙে দিয়েছেন। এক বেতার ভাষণে তিনি এই ঘোষণা দিয়েছেন। খবর আলজাজিরার।

বুধবার দিনের শেষভাগে বেতারে মারিও ভাজ বলেন, প্রধানমন্ত্রী ডোমিনগোজ পেরিরার নেতৃত্বে যে সরকার, তা বিলুপ্ত করা হলো।
কয়েক মাস ধরে দুই নেতার মধ্যে চলমান রাজনৈতিক দ্বন্দ্বের পর এমন ঘোষণা দিলেন প্রেসিডেন্ট।

এপ্রিলে সেনা অভ্যুত্থানের পর গিনি-বিসাউকে জোট থেকে বাদ দেয় আফ্রিকা ইউনিয়ন।

দেশটিতে জননির্বাচিত সরকারপ্রধানের জন্য চাপ দিতে বিশ্ব ব্যাংক ও আফ্রিকান উন্নয়ন ব্যাংক কোটি ডলারের অর্থ সহায়তা স্থগিত করে।

১৯৭৪ সালে স্বাধীনতার পর গিনি-বিসাউয়ে সেনাবাহিনীর কয়েকটি অভ্যুত্থান হয়েছে। দেশটির কোনো প্রেসিডেন্টই পূর্ণ মেয়াদে ক্ষমতায় আসীন থাকতে পারেননি। তিন প্রেসিডেন্ট হয়েছিলেন ক্ষমতাচ্যুত এবং একজনকে গুপ্তহত্যা করা হয়েছিল।

ইন্টারন্যাশনাল ডেস্ক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন