বুধবার ৪ নভেম্বর ২০২৬

দোয়া করবেন যেন মানুষের কল্যাণে কাজ করতে পারি: প্রধানমন্ত্রী

????????????????????????????????????
????????????????????????????????????

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হজযাত্রা নির্বিঘ্ন, সুষ্ঠু করতে ও নিরাপদ করতে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে। বৃহস্পতিবার ঢাকার আশাকোনাতে হজক্যাম্পের উদ্বোধনকালে তিনি এই কথা বলেন।

হজযাত্রীদের কাছে দেশ ও নিজের জন্য দোয়া চেয়ে শেখ হাসিনা বলেছেন, আপনারা পবিত্র জায়গায় যাচ্ছেন। দেশের মানুষের জন্য দোয়া করেবন। আমার জন্যও দোয়া করবেন। আমি যেন দেশের মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ এর আগস্টে যারা হত্যাযজ্ঞ চালায় তাদের বিচার হয়নি তখন বরং তাদের বিচারের হাত থেকে বাঁচানোর জন্য জিয়াউর রহমান বিভিন্ন দূতাবাসে তাদের চাকরি দেয়। আল্লাহ তাদের বিচার করবেন । তাদের বিচার রোজ হাশরের ময়দানে হবে। আমি পরিবারের সবাইকে হারিয়ে মনে বেদনা নিয়ে দেশের মানুষের জন্য কাজ করছি।

তিনি বলেন, আমি নিজেও হজ্ব করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মখীন হয়েছি। আওয়ামী লীগ সরকার গঠনের পর হজ্ব যাত্রীদের সমস্যা দূর করার জন্য বিভিন্ন কাজ করেছে। সৌদি সরকার হজ্ব যাত্রীদের সুবিধার স্বার্থে আমূল পরিবর্তন করেছে। আমরা এখন নিজস্ব বিমানে হজ্ব যাত্রীদের পাঠাতে পাড়ছি।

প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পরে বঙ্গবন্ধু হজ্ব যাত্রীদের জন্য একটি জাহাজ ক্রয় করেছিলেন, বিমানেও ছিল। তখন জাহাজে করেই বেশি হজ্বযাত্রী সৌদিতে হজ্ব করতে যেতেন। তিনি মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক সৃষ্টি করেন। ইসলামিক ফাউন্ডেশন গঠন করেছিলেন। বায়তুল মোকারম ও বিশ্ব ইজতেমার জায়গা দিয়েছেন।

তিনি  বলেন, আজকে হজ্ব আধুনিক করা হয়েছে। মক্কা-মদিনার চিকিৎসা ক্ষেত্রে সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে। ডিজিটাল পদ্ধতি চালু করা হয়েছে। হজ্বের তথ্য পাওয়ার জন্য ওয়েবপোর্টালের ব্যবস্থা করা হয়েছে। সারা বছর হজ্ব যাত্রীরা যাতে রেজিষ্ট্রেশনের করতে পারে সে ব্যবস্থা চালু করা হবে। ২০১৪ সালে সৌদি সরকারের কাছ থেকে বাংলাদেশের হজ্বযাত্রীরা শ্রেষ্ঠ মর্যাদা লাভ করেছে।

প্রধানমন্ত্রী বলেন, হজ্ব করতে গিয়ে যাত্রীরা যাতে বাড়ি ভাড়া নিয়ে থাকতে পারে সেই ব্যবস্থাও করা হয়েছে। প্রতারণা বন্ধ করার জন্য বিভিন্ন পদ্ধতি চালু করা হয়েছে। আহকাম-আরকাম পালন করার জন্য সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে।

আওয়ামী লীগ ধর্ম নিয়ে রাজনীতি করে না এ কথা উল্লেখ করে তিনি আরো বলেন, ইসলাম ধর্ম শান্তির ধর্ম। অর্থাৎ দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই।

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন